অন্য খবর

পরীমনির বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা: ডিবি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে কর্মীদের সঙ্গে অসদাচরণ ও ক্লাবে ভাঙচুরের অভিযোগ তুলেছে রাজধানীর গুলাশানে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ। রাতে ওই ক্লাবে গিয়ে মদ চেয়ে পরীমনির ভাঙচুরের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, গুশলানের অল-কমিউনিটি ক্লাবের ঘটনায় কোনও অভিযোগ পাওয়া গেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করবে। তবে এখনো পর্যন্ত ক্লাবটির পক্ষ থেকে থানায় জিডি কিংবা লিখিত অভিযোগ করা হয়নি। আমিও শুনেছি ঘটনা। তবে সেদিন কি ঘটেছিল বা কেউ অভিযোগ করেছে কি না তা এখনও নিশ্চিত নয়। পরীমনি যদি এমন ঘটনা ঘটান তাহলে সংশ্লিষ্টদের অবশ্যই অভিযোগ করতে হবে।

গত ৯ জুন ঢাকার আশুলিয়ার বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে পরীমনিকে জোর করে ধর্ষণ ও হত্যা চেষ্টার করার অভিযোগগে মামলা দায়ের করা হয়। এ মামলায় ব্যবসায়ী নাসির, পরীমনির বন্ধুসহ ৫ জনকে গ্রেফতার       করে গোয়েন্দা পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button