মেসির অভিষেকের ইঙ্গিতে ১০ দিন আগেই শেষ সব টিকিট

আগমী সপ্তাহে ফরাসি লিগ ওয়ানে রিমসের বিপক্ষে পিএসজির জার্সিতে খেলার কথা রয়েছে লিওনেল মেসির । এমনি ইঙ্গিত দিয়েছেন, কোচ মাওরিসিও।
আর তাই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে ২১ হাজারের মতো টিকিট। স্টেডিয়ামের বাইরে ১০ দিন আগেই ঝুলিয়ে দেয়া হয়েছে ’নো টিকিট’ সাইডবোর্ড।
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তার আগেই ক্লাবের পক্ষে অভিষেক হয়ে যাওয়ার কথা মেসির।
রিমসের মাঠে সেই ম্যাচটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকেরা। ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক ‘লেকিপে’কে রিমসের টিকিট অফিসের প্রধান আলেক্সান্দার জেয়ানিন জানিয়েছেন, ’অনলাইনে চিলি, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মিশর থেকেও কেনা হয়েছে টিকিট।’
টিকিট নিয়ে এমন যুদ্ধ হওয়ারই কথা। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কচ্ছেদ করে মেসি পিএসজিতে চলে আসার পরই তার নতুন ক্লাব ১০০ মিলিয়ন ডলারের কেবল জার্সি বিক্রি করেছে।



