অন্য খবর

দ্বিতীয় সন্তানের মা হলেন কারিনা

দ্বিতীয়বার সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কারিনা কাপুর। রবিবার মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে ছেলে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন,  মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। গতকালই তাকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা।

কারিনা কাপুর ২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন।

দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ফটোশ্যুট করেন কারিনা কাপুর খান। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেন কারিনা।

প্রসঙ্গত, কোনও অবস্থাতেই প্রেগন্যান্সিতেও কাজের সঙ্গে আপোস করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন, ‘আমি সেই ১৭ বছর বয়স থেকে কাজ করে যাচ্ছি। আমি সবসময় নিজের মতো করে কাজ করতেই ভালোবাসি। যখন যেটা মনে হয়েছে করেছি। এবারও আমি অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ করে গেছি। তবে সাবধানে, কারণ, আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, সেটা মাথায় রেখেই।’

Related Articles

Leave a Reply

Back to top button