স্পোর্টেইনমেন্ট

দেশে ফিরছেন সাইফউদ্দিন, বদলি রুবেল

টি-টোয়েন্টি বিশ্বাকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা।

কিন্তু শেষ পর্যন্ত জানা গেলো, সাইফউদ্দিন আর চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না। পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে রিজার্ভে থাকা রুবেল হোসেনকে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পিঠের চোটে পড়েছেন সাইফউদ্দিন। তার বদলি টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। তিনি এতদিন রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গেই ছিলেন।

জানা গেছে, গত রবিবার শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই পিঠের চোটে পড়েন এই অলরাউন্ডার। পরে স্ক্যান রিপোর্ট করানো হয়। দেখা যায়, কোমরের হাড়ে ফাটল ধরেছে।

Related Articles

Leave a Reply

Back to top button