বাংলাদেশ

বাস ভাড়া ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমিয়েছে সরকার।

বুধবার বিকাল ৫টায় বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বিআরটিএর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা এবং মহানগরে ২ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। নতুন এই ভাড়া আগামীকাল (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

উল্লেখ্য, বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে গত ৫ আগস্ট লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

এরপর গত ২৯ আগস্ট ভোক্তা পর্যায়ে ৫ টাকা কমিয়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা নির্ধারণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button