বিশ্ব

কথা বলতে পারছেন সালমান রুশদি

যুক্তরাষ্ট্রে লেখক সালমান রুশদির ভেন্টিলেটর (কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা) গত শুক্রবার রাতে খুলে নেওয়া হয়েছে। তিনি কথা বলতে পারছেন বলে জানা গেছে। সালমান রুশদির সহকারী অ্যান্ড্রু ওয়াইলি এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার একটি অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর এ হামলা চালানো হয়। শরীরে গুরুতর আঘাত নিয়ে সালমান রুশদি হাসপাতালে চিকিৎসাধীন।

সালমান রুশদির ওপর হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। গত শুক্রবার একটি অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর এ হামলা চালানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button