স্পোর্টেইনমেন্ট
অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ ম্যাচ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ।
প্রথমে ম্যাচটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিলো। কারন করোনায় আক্রান্ত ছিলেন সফরকারী শিবিরের তিনজন। তবে আবারো পরীক্ষা করা হলে ভাস ও উদানা দুজনের করোনা নেগেটিভ হয়েছেন। তাই আপাতত ম্যাচটি ঘিরে কোনো শঙ্কা নেই।
আজ সকালে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘আইসিসির কোভিড প্রটোকল অনুযায়ি ম্যাচ না হওয়ার কোন কারন নেই। কেননা আক্রান্ত ক্রিকেটারদের আইসোলেটেড করে, বাকিদের করোনা টেস্ট করানোর মাধ্যমেই নিশ্চিতভাবেই বলয় রক্ষা করা যাবে। আমরা খেলা শুরুর জন্য প্রস্তত। তারপরও শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে আলাপ করতে হবে। ওরা কি বলে তার অপেক্ষায় আছি। ’



