বিশ্ব

ভোট গণনা বন্ধে ট্রাম্পের মামলা

ভোট গণনা বন্ধের দাবি জানিয়ে মামলা করেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন শিবির।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুরুতে উইসকনসিনে ভোট পুনর্গণনার দাবি তুললেও সেখানে মামলা করেনি তারা। পরে ভোটগ্রহণ বন্ধের দাবিতে পেনসিলভানিয়া, মিশিগান ও জর্জিয়া অঙ্গরাজ্যে মামলা করেছে ট্রাম্প শিবির।

ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির প্রথমে মিশিগানে ভোট গণনা বন্ধের দাবি জানিয়ে বিবৃতি দেয়। প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিন এক বিবৃতিতে বলেন, মিশিগানের আইন অনুযায়ী ভোট গণনার নির্ধারিত জায়গায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কাউকে সেভাবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি। সে কারণে তাদের পক্ষে ব্যালট পেপার খোলা ও ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ সম্ভব হয়নি।

এরপর পেনসিলভানিয়া ও জর্জিয়ায় মামলা করে বসে ট্রাম্প শিবির। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী ওপরের চার অঙ্গরাজ্যের মধ্যে মিশিগান ও উইসকনসিনে এরই মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় নিশ্চিত হয়েছে। ২০১৬ সালে এই দুই রাজ্যেই জয় পেয়েছিলেন ট্রাম্প।

Related Articles

Leave a Reply

Back to top button