বাংলাদেশ

টিকায় ‘ভয় নেই’: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনার টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেন ।

প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি বলবো, সবাই টিকা নিন, কোনও ভয় নেই। এটা (টিকা) আপনার অধিকার। যার যেদিন সময় হবে, টিকা নিয়ে নেবেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি আজকে টিকা নিতেন তাহলে দেশের মানুষ আরও বেশি সাহস পেতো।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের রিকশাওয়ালা, বাড়িতে যারা কাজ করেন তারা এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যেন টিকা পায় সে ব্যবস্থা করতে হবে।’

এসময় টিকা প্রদানে সরকারের ব্যবস্থাপনার প্রসংশা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button