স্পোর্টেইনমেন্ট

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ না করে দেশে ফিরছেন মুশফিক

পারিবারিক কারনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ না করেই হঠাৎ দেশে ফিরে আসছেন  মুশফিকুর রহিম। বুধবারই মুশফিক দেশে ফিরছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।

জিম্বাবুয়ে সফরের আগেই টি-টোয়েন্টি সিরিজে না খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন মুশফিক। সেই আবেদনে সাড়া দিয়ে তাকে ছুটিও দিয়েছিল বিসিবি। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে গিয়ে চোটে পড়েন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে একাদশে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি।

জিম্বাবুয়ে সফরের বাকি অংশ শেষ না করেই দেশে ফিরে আসছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে জিম্বাবুয়ে থেকে আজই (বুধবার) ঢাকা ফিরে আসছেন তিনি। মুশফিকের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Related Articles

Leave a Reply

Back to top button