বাংলাদেশ

চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে এক তরুণীকে (২২) বাসায় ফেরার পথে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

ওসিসি থেকে পুলিশকে জানানোর পর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, জেলার রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গতকাল রাত সাড়ে দশটার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন ওই তরুণী।

সেখানে থেকে রিকশায় নগরের চকবাজারের বাসায় যাওয়ার জন্য রওনা হন। মৌলভী পুকুরপাড় এলাকায় তাকে রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button