স্পোর্টেইনমেন্ট

মৃত্যুর পরেও বিতর্কে ম্যারাডোনা

প্রথম মৃত্যুবার্ষিকী পালনের আগেই কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা এক নতুন বিতর্কে।

কিউবার এক মহিলা দাবি করলেন, তাঁকে ১৬ বছর বয়সে ধর্ষণ করেছিলেন ফুটবলের রাজপুত্র। এই বিতর্ক ঘিরে নতুন করে উত্তাল ফুটবল বিশ্ব।

ম্যাভিস আলভারেজ নামের ৩৭ বছরের ওই যুবতীর অভিযোগ, ২১ বছর আগে হাভানায় তাঁকে ধর্ষণ করেন ম্যারাডোনা। ১৬ বছর বয়সে ধর্ষিতা হওয়ায় তাঁর ছোটবেলা নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মাভিস।

সাংবাদমাধ্যমে তিনি জানান, ম্যারাডোনার বয়স তখন ৪০ বছর। মাদকের নেশা ছাড়ানোর জন্য হাভানাতে একটি ক্লিনিকে থাকতেন দিয়েগো। সেখানেই আলভারেজকে ধর্ষণ করেন তিনি। আলভারেজ বলেন, ‘‘আমার মুখ বেঁধে ধর্ষণ করে ম্যারাডোনা। পাশের ঘরে আমার মা ছিল। আমার ছোটবেলাটা নষ্ট করে দিয়েছিল ও। সেই সময়ের কথা ভাবলে আজও আমি আঁতকে উঠি।’’

এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে, ম্যারাডোনার ম্যৃত্যুর পরে কেন ধর্ষণের অভিযোগ।

জবাবে তিনি বলেন, ‘‘যে সব মহিলারা এই ধরনের ঘটনার শিকার তাদের সাহায্যের জন্য মুখ খুলেছি। যতটা পারব তাদের সাহায্য করব।’’

Related Articles

Leave a Reply

Back to top button