বাংলাদেশবিশ্ব

নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়ায় প্রবেশ করেছেন।

রোববার সকালে তারা রোমানিয়ায় পৌঁছান বলে জানান রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

এর আগে ঐদিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে ইউক্রেনের শেল্টার হাউস (বাঙ্কার) থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে। রোমানিয়া থেকে আমরা যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।

প্রসঙ্গত, এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি, ভারতের মুম্বাই থেকে যাত্রা শুরু করে তুরস্ক হয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায়। এরপর ২৪ ফেব্রুয়ারি, ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও; ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ২৯ জন ক্রু নিয়ে ওলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজটি।

গত বুধবার ২ মার্চ জাহাজে রকেট হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button