ভূরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও জাতীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।

৩১ অক্টোবর শনিবার বেলা ৩ টায়, সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও জাতীয় কমিটির নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশ নেন ।

এ সময়, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংগঠনের নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান।

 

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর শনিবার, বিকাল ৪ টায় টুঙ্গিপাড়া বিজয় গেস্ট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মানে আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ ভাবে পালনের আহ্বান জানান। তিনি নবগঠিত সকল উপদেষ্টা, সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদক, উপ – সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কমিটির সদস্যদের প্রত্যেককে পরিচয় করিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মো . আবদুর রাজ্জাক, নির্মল চ্যাটার্জী, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার ,দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলিম ব্যাপারী, সালেহ মো: টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।

সদ্য প্রয়াত গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়কের কবরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা।

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত আকরামুজ্জামান আকরামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

৩১ অক্টোবর শনিবার, বিকাল ৫ টা ৩০ মিনিটে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button