বাংলাদেশ

করোনায় সাংবাদিক আবদুল্লাহ এম হাসানের মৃত্যু

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস এর অনলাইন এডিটর আবদুল্লাহ এম হাসান আর নেই। কিছুক্ষণ আগে তিনি ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজেউন)।

তিনি বাংলাদেশ টাইমস, ইন্ডিপেনডেন্ট, ডেইলি সানসহ বিভিন্ন কাগজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্র জানা যায়, আবদুল্লাহ এম হাসান করোনা আক্রান্ত হওয়ার পর তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল্লাহ এম হাসান স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত ও সদালাপী ও হাসিখুশি একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব গভীর শোকাহত।

 

Related Articles

Leave a Reply

Back to top button