ভূরাজনীতি

দলের কেউ অপরাধ করলে শাস্তি দেয়ার দৃষ্টান্ত বিএনপিতে নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের দলের কেউ অপরাধ করলে, শাস্তি দেওয়ার দৃষ্টান্ত বিএনপিতে নেই।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের স্মরণসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বরিশালে ইউএনওর বাসায় হামলার বিষয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, বরিশালে ইউএনওর বাসায় হামলার বিষয়ে আমার কথা হয়েছে। আমি পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। পুলিশ জানিয়েছে তারা ১৫ জনকে গ্রেফতার করেছে। দোষীদের ধরতে অভিযান চলছে।

তিনি বলেন, নিজেদের দলের কেউ অপরাধ করলে শাস্তি দেওয়ার দৃষ্টান্ত বিএনপিতে নেই। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা এমন ভুরি ভুরি দৃষ্টান্ত দিয়েছেন। আপন লোকদের শাস্তি দিয়ে, জেলে পাঠিয়ে প্রমাণ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button