বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ কোভিড টিকার চালান । সোমবার রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বখশ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, “রাতে এসব টিকা পৌঁছেছে। টিকাগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে সংরক্ষণ করা হয়েছে।”

এ নিয়ে সিনোফার্মের মোট এক কোটি ৪৫ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ। সিনোফার্মের তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স কর্মসূচির আওতায়ও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button