বাংলাদেশ

দেশে আপাতত লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর জন্য নতুন করে দেশ লকডাউনের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৫ ডিসেম্বর) সকালে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে গেছে। তবে বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোনো বিষয়ে চিন্তার কারণ নেই। বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের সংক্রমিত হয়ে দেশে না আসারও অনুরোধ জানান।

একই সঙ্গে মৃত্যুহার শূন্যের কোঠায় নামাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button