বিশ্ব

মিয়ানমারে আবারও ব্যাপক নৃশংসতার আশঙ্কা

মিয়ানমারের উত্তরাঞ্চলে হাজার হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ওই অঞ্চলে ব্যাপক হারে মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। খবর: দ্য গার্ডিয়ান

শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘে বার্ষিক মানবাধিকার রিপোর্ট উপস্থাপনকালে জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত টম অ্যান্ড্রিুস বলেন, ‘আমি তথ্য পেয়েছি যে মিয়ানমারের দুর্গম উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে হাজার হাজার সৈন্যসহ ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। এই তথ্যগুলো ইঙ্গিত দেয় যে, জান্তা সরকার মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ এবং যুদ্ধাপরাধের প্রস্তুতি নিচ্ছে’।

অ্যান্ড্রুজ আরো বলেন, মিয়ানমারের এই অংশের লোকেরা আরও বেশি গণহত্যার মুখোমুখি হতে পারে। তাই সকলের প্রস্তুত থাকা উচিত বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ চেকপোস্টে সহিংসতার পর বহুদিন ধরে চালানো রোহিঙ্গা নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। সেসময় রাখাইন থেকে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button