অন্য খবর

আজও জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান

আজও জামিন মেলেনি শাহরুখপুত্র আরিয়ান খানের। ফলে তাকে এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী বুধবার, ২০ অক্টোবর পর্যন্ত আবারো অপেক্ষা করতে হবে জামিন পাওয়ার জন্য। আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই।

আজ বৃহস্পতিবার আরিয়ান খান, মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনের শুনানি হয় আদালতে।

শুনানির সময় ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)-র আইনজীবী অনিল সিংহ দাবি করেন, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গেও শাহরুখপুত্রের যোগাযোগ ছিল। সেই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করার জন্য আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন তিনি।

তাদের যুক্তি, আরিয়ানের কাছ থেকে কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আন্তর্জাতিক মাদক চক্রের হদিস পেতে তাদের বয়ান জরুরি।

অন্যদিকে আরিয়ানের আইনজীবী দাবি করেন, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও তদন্তে কোনও প্রভাব পড়বে না।

উল্লেখ্য, গত ২রা অক্টোবর (শনিবার) মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজ থেকে আটক করা হয় আরিয়ান ও তার সঙ্গীদের। এরপর দীর্ঘ ১৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ৩রা অক্টোবর (রবিবার) শাহরুখপুত্র সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্টকে জিজ্ঞাসাবাদের পর এই মামলায় সব মিলিয়ে গ্রেফতার করা হয়েছে মোট ২০ জনকে।

Related Articles

Leave a Reply

Back to top button