বাংলাদেশ

দ্রুত চাল আমদানি প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস

দ্রুত চাল আমদানি প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষৎ করে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এই আশ্বাস দেন।

খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশ সরকারের জি টু জি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে চাল আমদানি দ্রুততার সাথে যেন সম্পন্ন হয়, সেজন্য ভারতের ভেরত অগ্রাধিকার ভিত্তিতে পোর্টের সব সুবিধা দেয়ার নিশ্চয়তা দেন দোরাইস্বামী। এছাড়া খাদ্য পণ্যের মান উন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্যগুদাম নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দু দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই করোনা মহামারির সময়েও দু-দেশ এক সঙ্গে কাজ করছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button