বাংলাদেশ
নমিতা ঘোষের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বিশিষ্ট সঙ্গীত শিল্পী নমিতা ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার (২৭ মার্চ) এক শোক বার্তায় তিনি পরলোকগত নমিতা ঘোষের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।



