বিশ্ব

এক শিশুকে বাঁচাতে ৩০ জন কুয়াতে, মৃত্যু ৩

ভারতের মধ্য প্রদেশের বিদিশা জেলার গ্রামে, একটি শিশুকে বাঁচাতে গিয়ে একে একে কুয়ায় পড়লেন ৩০ জন গ্রামবাসী। এর মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের ।

১৯ জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। [খবর এনডিটিভি]।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি ৮-৯ বছরের শিশু কুয়ায় পড়ে যায়। কিছু লোক তাকে উদ্ধারের জন্য কুয়ার ভিতরে নামেন। অন্যরা কুয়ার চারপাশের দেওয়ালের উপর ও পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজ দেখছিল। উৎসুক জনতার চাপে কুয়ার উপরের অংশের দেওয়ালটি এক সময় ধসে পড়ে। এতে সবাই কুয়ার মধ্যে পড়ে যায়।

রাত ১১টার দিকে একটি ট্রাক্টর নিয়ে চারজন পুলিশ সদস্য উদ্ধারকাজ শুরু করেন।

ঘটনার পর শোক জানিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুটি ও আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button