৫ চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরোপ

নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে আরো পাঁচটি চীনা কোম্পানির উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মাঝে রয়েছে হুয়াওয়ের মতো টেলিযোগাযোগ কোম্পানি।
দেশটির ফেডারেল কমিউনিকেশন্স কমিশন বা এফসিসি তাদের ঘোষণায় মনে করছে, এসব চীনা কোম্পানি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
চীনা কোম্পানি- হুয়াওয়ে টেকনোলজি কোম্পানি, জেডটিই করপোরেশন, হাইতেরা কমিউনিকেশ্ন্স করপোরেশন, হাংঝু হাইকেভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি এবং ঝেজিয়াং দাহুয়া টেকনোলজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নিয়েছে বলে জানিয়েছে এফসিসি।
২০১৯ সালের ওই আইন অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ’ এমন সব টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারী ও পরিষেবা প্রতিষ্ঠানগুলো শনাক্ত করবে এফসিসি। ২০২০ সালের আগস্টে মার্কিন সরকার এই পাঁচ চীনা প্রতিষ্ঠানের প্রত্যেকটির কাছ থেকেই পণ্য বা পরিষেবা কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।



