বাংলাদেশ

২৯ মে থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৯ মে থেকে চালু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন চলাচল।

২৯ মে ঢাকা-কোলকাতা পথের মৈত্রী ও খুলনা-কোলকাতা পথের বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে। তারপর ১ জুন ঢাকা থেকে নিউজলপাইগুড়ির পথে চালু হবে মিতালী এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার (১৮ মে) ভারত রেলওয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়ে এই তিনটি ট্রেন চালুর তারিখ জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে বলেন, ২৯ মে থেকে আন্ত:দেশীয় ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিছু প্রস্তুতি বাকি আছে। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

বার্তা সংস্থা টিএনএনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button