বিশ্ব

২১জুন সূর্যগ্রহণের সঙ্গে বিদায় নেবে করোনা: ভারতীয় বিজ্ঞানী

আসছে ২১ জুন একই সঙ্গে সূর্যের বলয়গ্রাস ও পূর্ণগ্রাস হবে। সেদিনই করোনা পৃথিবী থেকে বিদায় নেবে।  এমন এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ভারতের চেন্নাইয়ের এক পরমাণু বিজ্ঞানী ড. কে এল সুন্দর কৃষ্ণা । সূর্যগ্রহণের সঙ্গে করোনার জন্ম রহস্যের সংযোগ আছে বলে দাবি করেন ।

সোমবার (১৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ভারতের এই পরমাণু বিজ্ঞানী জানান, করোনা এসেছে মহাকাশ থেকে। গত বছর ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর মেলে। ২৬ ডিসেম্বর ছিল সূর্যগ্রহণ। তারপর থেকেই এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া যেতে থাকে।

‘মূলত ওই সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে রাসায়নিক বদল ঘটে। তার থেকেই করোনার জন্ম। আগামি সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গেই পৃথিবী থেকে এ ভাইরাস বিলীন হয়ে যাবে। আগামী ২১ জুন একই সঙ্গে সূর্যের বলয়গ্রাস ও পূর্ণগ্রাস হবে। সেদিনই পৃথিবীতে শেষ হবে করোনা দাপট।’

নিজের তত্ত্বের ব্যাখা দিয়ে ড. কৃষ্ণা বলেন, ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণকালে পৃথিবীর বায়ুমণ্ডলে তড়িতাহত কণাগুলোর মধ্যে একটা বড়সড় রাসায়নিক বদল হয়েছিল। বায়ো-নিউক্লিয়ার রিঅ্যাকশনে করোনার নিউক্লিয়াস তৈরি হয়। এই স্তরটিকে বলা হয় ‘ডি-লেভেল’।

 

Related Articles

Leave a Reply

Back to top button