ভূরাজনীতি

২১ আগস্টের হামলা আওয়ামী লীগের পরিকল্পিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিশ্বস্ত শক্তি বা ব্যক্তিরা জড়িত ছিল কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

শুক্রবার (২১ আগস্ট)দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির আয়োজনে দলটির সদ্য প্রয়াত ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আমার কাছে একটা জিনিস খুব খটকা লাগে প্রধানমন্ত্রী বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত। ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত তাহলে আপনাদের আন্দোলনের ফসল মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার চার্জশিটে তারেক রহমানের নাম কেন দেয়নি? আপনার রাষ্ট্রক্ষমতা দখল করে আইন-আদালত কব্জা করে তারপর তার নাম দিতে হলো। তাতে কি প্রমাণিত হয় না এই মামলায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নাম প্রতিহিংসামূলক ভাবে দেওয়া হয়েছে। আপনার লোকরাও দিতে পারিনি আপনি এসে দিলেন। আপনার মনের মধ্যে ছটফট করছিল কখন ক্ষমতায় আসবো আর তারেক রহমানকে ধরবো।

তিনি বলেন,’আমি একজন আইনজীবী হিসেবে যতটুকু দেখেছি কোথাও কোন ভাবে ন্যূনতম কারণে সেখানে তারেক রহমানকে জড়ানোর কোন স্কোপ নেই। জোর করে তার নাম বলানো হয়েছে মুফতি হান্নানকে দিয়ে সেই মুফতি হান্নান আবারো ১৬৪ এ কিভাবে টর্চার করা হয়েছে তার ওপর, আঙ্গুলের নখ তোলা হয়েছে, পায়ের নখ তোলা হয়েছে সেগুলোর বর্ণনাও দিয়েছেন।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হলে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়া যাবে সেজন্য এ হামলা চালানো হয়েছে। এত বোমা ফুটলো, কিন্তু প্রধানমন্ত্রীর কিছু হয়নি। আমরা এই ঘটনাকে অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা মনে করি, যারাই করুক তারা অপরাধী। কিন্তু এখানে বিএনপিকে জড়ানো তারেক রহমানকে জড়ানোর একটি মাস্টারপ্ল্যান।

Related Articles

Leave a Reply

Back to top button