অন্য খবর

হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে মিম

সদ্য বিবাহিত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম, বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি গেলেন হেলিকপ্টারে চড়ে।

গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে দিয়ে সনি পোদ্দারকে বিয়ে করেন তিনি। পাত্র পেশায় একজন ব্যাংকার।

বিয়ের তিন দিন পর (৭ জানুয়ারি) শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানে মিম হাজির হন হেলিকপ্টার নিয়ে। কুমিল্লা শহরের ঈদগাহে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান।

জানা গেছে, এই যাত্রায় মিমের সঙ্গে ছিলেন তার বাবা বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।

২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটি বদল করেন মিম। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তাদের মধ্যে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল।

এদিকে, বিদ্যা সিনহা মিম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, কুমিল্লাতে রিসেপশন শিরোনামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button