বাংলাদেশ

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে পুরুষ সাতজন ও নারী চারজন।

সর্বশেষ শুক্রবার (১ জুলাই) মাদারীপুরের লায়লা আক্তার মক্কায় মারা যান। তার বয়স ৫১ বছর। লায়লা আক্তারের পাসপোর্ট নম্বর ইজি০০৬১০১৭।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর শনিবার (২ জুলাই) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী।

এ পর্যন্ত ১৪৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button