বাংলাদেশ

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকার।

বুধবার (১১ আগস্ট) মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।

এখনই অটোপাসের চিন্তা নয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর -ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানান ডা. দীপু মনি।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Back to top button