বাংলাদেশ
সিএমএইচে ভর্তি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইস) ভর্তি করা হয়েছে, করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে।
হাসপাতালে ভর্তির পর আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এর আগে চলতি মাসে করোনার কিছু উপসর্গ দেখাসহ শারীরিকভাবে অসুস্থতাবোধ করেছিলেন তিনি। পরে ২৫ জুলাই (রোববার) করোনার নমুনা দেন তিনি। করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে তার। একইসঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন



