বাংলাদেশ

সার্চ কমিটির আমন্ত্রণ পেলেন যারা

সার্চ কমিটি আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) ও রোববার (১৩ ফেব্রুয়ারি) ব্যবসায়ী, সাংবাদিক ও আইনজীবী এ তিন গ্রুপে মোট ৬০ জন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসবেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে বৈঠকে উপস্থিত থাকতে বিশিষ্ট নাগরিকদের কাছে আমন্ত্রণপত্র দিয়েছেন।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ যাদের আমন্ত্রণ জানিয়েছেন তারা হলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী ড. শাহদীন মালিক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, অধ্যাপক মুনতাসির মামুন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও ক্যাবের সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আইনজীবী ফিদা এম কামাল।

আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার আখতারুজ্জামান, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, অধ্যাপক আসিফ নজরুল, এম আব্দুল আজিজ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু।

গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করতে হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।

Related Articles

Leave a Reply

Back to top button