বাংলাদেশ

সারাদেশে ১ মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবসে সারা দেশকে এক মিনিটের জন্য ব্ল্যাকআউট করা হবে।

বৃহস্পতিবার (২৪ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

জানানো হয়, গণহত্যা দিবসের দিন রাতে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button