বাংলাদেশ

সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না: আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশ যেতে পারবেন না বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয় ।

রবিবার বেগম খালেদা জিয়ার চিকিত্সার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতে এমন কথা জানানো হয়।

দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিত্সা নিতে হবে- এই দুটি শর্তে তার দণ্ড স্থগিত করা হয়।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৩ মে বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

গত ৫ মে খালেদা জিয়াকেচিকিত্সার জন্য বিদেশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button