বাংলাদেশ

লঞ্চের ইঞ্জিনে সমস্যা ছিল: তদন্ত কমিটি

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগা অভিযান-১০ লঞ্চটিতে সমস্যা ছিল বলে জানিয়েছে দুর্ঘটনার কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আহমেদ একথা জানান।

তিনি বলেছেন, ইঞ্জিন রুমে কিছু সমস্যা পাওয়া গেছে। প্রাথমিকভাবে কয়েকটা কারণ আমরা পেয়েছি। সেটাকে আমরা লিংক আপ করে মূল সিদ্ধান্ত নেব।

তোফায়েল হাসান আরও বলেন, আমরা লঞ্চটি পরিদর্শন করেছি। অনেকের সঙ্গে কথা বলেছি। যেসব স্থানে লঞ্চটি থেমেছিল, সেখানেও আমরা যাব। জাহাজ চালনার সঙ্গে সংশ্নিষ্ট কর্মীদের খুঁজে বের করে তাদের সঙ্গে কথা বলব। লঞ্চের কাগজপত্রও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ ছাড়া কী কারণে এ দুর্ঘটনা এবং কারও দায়িত্বে অবহেলা বা ব্যর্থতা আছে কি না, সবকিছু আমরা খতিয়ে দেখব।

Related Articles

Leave a Reply

Back to top button