বিশ্ব

রোববার কলকাতায় চালু হচ্ছে মাটির নিচে মেট্রো স্টেশন

রোববার (৪ অক্টোবর) চালু হতে চলেছে ফুলবাগান স্টেশন।মেট্রো রেলের ইস্ট–ওয়েস্ট প্রকল্পে ফের কলকাতায় মাটির তলা দিয়ে  চালু হচ্ছে এই মেট্রো রেল ।  সোমবার থেকে স্টেশনটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। নতুন মেট্রো স্টেশনটি চালু হলে সেটি হবে কলকাতার ১৬তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন।

চলতি বছর ফেব্রুয়ারিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের সময় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানান, পূজার আগেই কলকাতার ফুলবাগান স্টেশনটি চালু করার চেষ্টা করবেন তারা। সেই মতো কোমর বেঁধে নেমে পড়েছিলেন রেলের কর্তারা। লকডাউনের মধ্যেও বন্ধ ছিল না কাজ।

ফুলবাগান মেট্রো স্টেশন চালু হলে খুব শিগগিরই চলবে প্রায় শিয়ালদাহ পর্যন্ত। কলকাতার বিভিন্ন জায়গায় লাইন বদলাতে ট্রেনগুলিকে সুড়ঙ্গ দিয়ে যেতে হবে শিয়ালদাহ। তবে শিয়ালদাহ স্টেশনের কাজ বাকি থাকায় এখনই পরিষেবা চালুর কোনো পরিকল্পনা নেই। নতুন স্টেশন চালু হলে কলকাতায় মেট্রোপথের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৩৫ কিলোমিটার।

কলকাতায় সবশেষ মাটির নিচে মেট্রো স্টেশন হিসেবে ২৫ বছর আগে উদ্বোধন হয়েছিল উত্তর কলকাতার মহাত্মা গান্ধী স্টেশন। এরপর আর হয়নি।

বর্তমানে মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে দমদম মাটির তলায় দিয়ে মেট্রো চলাচল করে। এরপর যা সম্প্রসারণ হয়েছে সবই ওপর দিয়ে।

 

Related Articles

Leave a Reply

Back to top button