বাংলাদেশ

রাষ্ট্রপতি করোনার টিকা নেবেন আজ

আজ বুধবার (১০ মার্চ) করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এদিন বিকাল ৫টায় তিনি করোনার টিকা নেবেন।

মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, বিকাল ৫টায় রাষ্ট্রপতি তার সরকারি বাসভবন বঙ্গভবনে টিকা গ্রহণ করবেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানা করোনার টিকা নেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button