যুক্তরাষ্ট্রে হারিকেন লরা’র আঘাতে ৬ জনের প্রাণহানি

হারিকেন লরা’র আঘাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে অন্তত ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় লরার তাণ্ডবে বিস্তীর্ণ এলাকায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটি শিল্পকেন্দ্রে রাসায়নিক পদার্থে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থলভাগে আঘাত হানার পর হারিকেন লরা এখন ঝড়ে পরিণত হয়েছে।
খবরে বলা হয়, লরার তাণ্ডবে যে পরিমাণ ক্ষয়ক্ষতির পূর্বাভাস ছিল তার চেয়ে অনেক কম হয়েছে। তবে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিকেই মারাত্মক বলে ধরে নেয়া হচ্ছে।
এর আগে গেল বৃহস্পতিবার বিকেলে লরার আঘাত হানার পর লুইজিয়ানা, টেক্সাস ও আরকানসাস অঙ্গরাজ্যের কমপক্ষে ৮ লাখ ৬৭ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।



