বিশ্ব

যুক্তরাজ্যে চার সপ্তাহের লকডাউন শুরু বৃহস্পতিবার

যুক্তরাজ্যে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে চার সপ্তাহের জন্য দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

চলতি বছরের ২ ডিসেম্বর নাগাদ লকডাউন শিথিল করা হতে পারে। এ সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখলেও রেস্তোরা, ফিটনেস সেন্টার ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে।

বিট্রিশ প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাসে যে হারে মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। যা প্রথম লকডাউন এপ্রিলকেও ছাড়িয়ে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button