বিশ্ব

মিসেস ওয়ার্ল্ড গ্রেফতার

২০২১ সালের ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে বিজয়ী পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণের জন্য দুই আসর আগের বিজয়ী ‘মিসেস ওয়ার্ল্ড শ্রীলঙ্কা’ ক্যারোলিন জুরিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর জানায়।

জানা গেছে, ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র’কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রবিবার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে।

বিবিসি জানিয়েছে, গত রবিবার কলম্বোর একটি থিয়েটারে ২০২১ সালের ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে বিজয়ী পুষ্পিকা ডি সিলভাকে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন।

Related Articles

Leave a Reply

Back to top button