বাংলাদেশ

মরহুম সাজেদা চৌধুরীর প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সূত্র: বাসস।

Related Articles

Leave a Reply

Back to top button