বিশ্ব

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিখোঁজ!

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

গতকাল বুধবার, কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’(এনএসইউআই)-র সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা, দিল্লি পুলিশের কাছে একটি নিখোঁজ-ডায়েরি করেছেন।

এনএসইউআইয়ের সাধারণ সম্পাদক বলেন, দেশের সঙ্কটময় পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা, পালিয়ে যাওয়া নয়। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁজই পাওয়া যাচ্ছে না। তাই আমরা নিখোঁজ-ডায়েরি করতে বাধ্য হয়েছি।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘এই ভয়ঙ্কর মহামারির সঙ্গে আমরা প্রত্যেকেই লড়াই করছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে পাশে চাই। এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা নিখোঁজ-ডায়েরি করেছি। আমরা চাই, এই সরকার জনগণের উদ্দেশে বার্তা দিক।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Back to top button