বাংলাদেশ

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন।

রোববার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে, চতুর্থ দিনের মতো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রেনে করে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনবাহী এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।।

এর আগে ২০০ মেট্রিক টন করে ২৪, ২৮ ও ৩০ জুলাই ৬০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে আরও তিনটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন দেশে আসে। এ নিয়ে ট্রেনে করে ৪ দিনে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে আসে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। ভারতে করোনা ও অক্সিজেন পরিস্থিতি উন্নত হওয়ায় বর্তমানে ওই ট্রেনে বাংলাদেশে অক্সিজেন পাঠানো হচ্ছে। এতে খরচ ও সময় দুটোই কমেছে।

Related Articles

Leave a Reply

Back to top button