বিশ্ব

ব্ল্যাক আউট কর্মসূচি পালন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

একাত্তরের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। ভয়াল সেই রাতের গণহত্যা স্মরণে এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচির আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

বরাবরের মতো এ বছরও সারা দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বানে জাতীয়ভাবে গণহত্যা দিবসে ২৫ মার্চ (শনিবার) রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী এই কর্মসূচি পালিত হয়। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এ প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপত্বিতে, ভারপাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লাগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী এনাম মিয়া দুলাল, যুক্তরাষ্ট্র আওয়ামী লাগের সদস্য শাহানারা রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যকারণ কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, কানেকটিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, শ্রমীক লীগের সহ সভাপতি মো: রানা, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মো: সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয় ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button