বিশ্ব

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের কাছে অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, রিও ডি জেনেরিওর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সময় বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে—এমন খবরে পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেপ্তারে চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনেরিওর রাজ্য পুলিশ রিও ডি জেনেরিওর শহরের বিস্তৃত বস্তি এলাকাগুলোতে নিয়মিতভাবে প্রাণঘাতী অভিযান চালিয়ে থাকে।
পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন তিনজন স্থানীয় বাসিন্দা সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button