অন্য খবর

বিয়ে করলেন সানাই, পাত্র ব্যাংকার

বিয়ে করলেন এক সময়ের আলোচিত মডেল ও চলচ্চিত্র তারকা সানাই মাহবুব। শুক্রবার (২৭ মে) বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

পাত্র আবু সালেহ মুসা পেশায় একজন ব্যাংকার।

তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আগের মতো পাওয়া যায়না তাকে।

২০১৯ সালে  ‘সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই’, এমন খবর প্রকাশ পেয়েছিল গণমাধ্যমগুলোতে। সানাই নিজেও সেই খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। সে সময় বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন। এরপর আর সে বিয়ে নিয়ে কিছু আর শোনা যায়নি। তিনবছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই সানাই।

 

Related Articles

Leave a Reply

Back to top button