স্পোর্টেইনমেন্ট

বিয়ে করলেন নিউজিল্যান্ড তারকা কনওয়ে

অবশেষে জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখলেন নিউজিল্যান্ড ব্যাটার ডেভন কনওয়ে। দীর্ঘদিনের প্রেমিকা কিম ওয়াটসনের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা।

মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে তাদের অনুষ্ঠান আয়োজিত হয়।

বিয়েতে দক্ষিণী সাজে সেজেছিলেন ক্রিকেটার থেকে শুরু করে চেন্নাই দলের সাপোর্ট স্টাফরা। বর কনওয়েকেও ধুতি পাঞ্জাবি পরানো হয়েছিল। বিয়ের মূল অনুষ্ঠান শেষ হওয়ার নাচ-গানে মেতে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেটাররা। বিয়েতে নাচতে দেখা গেছে ধোনি সহ চেন্নাই সুপার কিংসের অনেক ক্রিকেটারকেই।

সব মিলিয়ে কনওয়ের বিয়েতে দারুণ মজায় মেতে উঠেছিলেন ক্রিকেট তারকারা।

Related Articles

Leave a Reply

Back to top button