বিশ্ব

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় নাম উঠেছে তালেবান নেতা বারাদার

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম রয়েছে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও নতুন অস্থায়ী আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন। তালিকায় নেতাদের মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামও রয়েছি সেখানে।

আগস্টে আফগানিস্তানে তালেবানের বিজয়ে বারাদারের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয় ম্যাগাজিনটিতে। এছাড়া তালেবানের রক্ষপাতহীন কাবুল দখল, সাবেক সরকারকে অ্যামেনেস্টির প্রস্তাব, সরকার গঠন ও পার্শ্ববর্তী দেশ বিশেষ করে চীন ও পাকিস্তান আফগানিস্তান সফরে বারাদারের মধ্যস্থতার কথা উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button