বাংলাদেশ
বিমসটেক শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনকে (বিমসটেক) আরও শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ।
রোববার (১০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেখফেলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।
এ দেশগুলোর মধ্যে অনেক সম্ভাবনা এখনও অনাবিষ্কৃতও রয়েছে। তিনি বিমসটেককে পুরোপুরি কার্যকর করার জন্য জোর দেন।
বৈঠক প্রতিমন্ত্রী বিমসটেককে আরও শক্তিশালী করতে সহযোগিতা দেবেন বলে জানান।



