অন্য খবর

বিজয় দিবস উপলক্ষে শাকিব-মাহিয়া’র ‘নবাব এলএলবি’

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও মাহিয়া মাহি জুটি অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’। ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটি দেশি ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে প্রদর্শিত হবে।

সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে ইমরান ও কোনালের কণ্ঠে গাওয়া রোম্যান্টিক গান ‘বিলিভ মি’।  ইউটিউবে প্রকাশিত সিনেমাটির তৃতীয় গান ‘বিলিভ মি’। এর আগে আইটেম সং এবং টাইটেল সং প্রকাশ করা হয়েছিল।

গানটির কথা লিখেছেন অনন্য মামুন। সুর করেছেন দোলন মৈনাক। আর কোরিওগ্রাফি হাবিব রহমানের।

অনন্য মামুনের পরিচালনায় সেলেব্রিটি প্রোডাকশনের ব্যানারে ‘নবাব এলএলবি’ নির্মিত হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এতে আরও রয়েছেন রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button